তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হা/ম/লা/য় ২ ভারতীয় নি/হ/ত
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ওমান উপসাগরে ‘স্কাইলাইট’ নামে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলায় দুইজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বিহারের বাসিন্দা ক্যাপ্টেন আশীষ কুমার এবং রাজস্থানের ক্রু সদস্য দলীপ সিং।
পালাউয়ের পতাকাবাহী এই তেলবাহী ট্যাঙ্কারটি গত ২২ ফেব্রুয়ারি সেখানে পৌঁছেছিল। ওমানের ডুকম বন্দরে ড্রোন হামলার পর ওমানের মুসান্দাম উপদ্বীপের অদূরে জাহাজটি এই হামলার শিকার হয়।







