কঠোর ব্যবস্থা নেয়া হবে: সালাহউদ্দিন আহমেদ
গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আমাদের নিজস্ব সংবাদদাতা প্রশ্ন রাখেন যে বিএনপির অনেক নেতারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ভারতের দালাল বলে আখ্যায়িত করছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও একই বক্তব্য এবং লেখালেখি করতেছেন এর ফলে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না এবং বিএনপি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা, জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন বিএনপির ভেতরে থেকে যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার করছেন তারা আওয়ামী লীগের দুসর, আমরা আওয়ামী লীগ ও তার দুসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।
বিএনপির মনিটরিং কমিটি তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে কয়েকজন কে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নির্বাচনের পরে ব্যবস্থা নিতে যাচ্ছে, সালাহউদ্দিন আহমেদ আরও বলেন নিউ ইয়র্ক থেকে জ্যকব মিল্টন, ইলিয়াস হোসেন গং, প্যারিস থেকে পিনাকি ভট্টাচার্য এবং ইউকে থেকে জাহিদুল ইসলাম সহ দেশে বিদেশে অবস্থানরত অনেকে বিএনপিকে নির্বাচনে ষড়যন্ত্র করে পরাজিত করতে চায় তারা আসলে আওয়ামী লীগের মদদে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে আমরা যদি ক্ষমতায় যাই অবশ্যই আওয়ামী লীগের দুসরদের দেশে এনে বিচার কার্যকর করা হবে।








