উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
সবার জন্য ঈদ হয়ে উঠুক শান্তি, সুখ ও সমৃদ্ধিময়
সিলেট প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি পরিবারের সকলকে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ এর শুভেচ্ছা জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এক বার্তায় তাঁরা পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে লিডিং ইউনিভার্সিটি পরিবারের সকল শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সবার জন্য দোয়া ও শুভকামনা জ্ঞাপন করেন।







