বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার পক্ষ থেকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেটসহ দেশে ও প্রবাসে অবস্থানরত রাজনৈতিক সহযোদ্ধাসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার। আজ বুধবার এক শুভেচ্ছা বার্তায় মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন।
নেতৃবৃন্দ বৈষম্যমুক্ত সুষম সমাজ ব্যবস্থা গড়ে তুলতে এবং অবহেলিত জনগোষ্ঠীর প্রতি মহানবী (সা.)-এর শিক্ষানুযায়ী দায়িত্ব পালনে তিনি সবার প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদ মুসলমানদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে। তাক্বওয়ার গুণাবলী অর্জনে ঈদুল ফিতরের তাৎপর্য অনেক বেশি। তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। ঈদুল ফিতরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ-শান্তি। ঈদ আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনে।
‘পবিত্র ঈদুল ফিতরের এই দিনে আমি মহান আল্লাহ রাধব্বুল আলামিনের নিকট প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।







