শিশুকে অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক
বিয়ের প্রলোভনে ১৬ বছরের নাবালিকা মেয়েকে অপহরণ এবং ধর্ষনের ঘটনায় আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবু কালামকে সুনামগঞ্জের তাহিরপুরে থেকে আটক করেছে পুলিশ।
তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে মৃত শহীদ মিয়ার ছেলে।
বুধবার (১২ আগস্ট) ভোর রাতে আসামীর নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবু কালাম তার বাড়িতে অবস্থান করছে। পরে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সুশংকর পালের নির্দেশনা বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজল, এসআই দ্বীপক, এসআই রাজু কুমার বর্মন, এএসআই কার্তিক, এএসআই রাইফুল, এএসআই শাহানুর, এএসআই সাইদ সহ ১০-১২ জনের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করেন।
মামলা সুত্রে জানা গেছে, শিশু সামিয়ার সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয় এবং অবিবাহিত বলে জানায় আবু কালাম। পরবর্তীতে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৪ মে ২০২৪ তারিখে শিশু সামিয়া বেগম অপহরণ করে। এর মধ্যে তার সাথে আবু কালাম একাধিক বার জোরপূর্বক ধর্ষন করে। এদিকে পরবর্তীতে তাকে না পেয়ে ২৯ মে ২০২৪ তারিখে তাহিরপুর থানায় জিডি করে তার পরিবার জিডি নং-১২২৬। এর পরবর্তীতে ০২ জুন ২০২৪ তারিখে শিশু সামিয়াকে উদ্ধার করে পুলিশ। পরিবর্তিতে আদালত সকল সাক্ষী ও প্রমান যাচাই বাছাই করে আসামী আবু কালামকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। তবে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানায় জারী হলে তাহিরপুর থানা পুলিশ তাকে আটক করে।
এ সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।








