নবীগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ৩
নবীগঞ্জ উপজেলার ছোট ভাকৈর গ্রামের হওলাঘর হাওরে বুধবার সকালে বজ্রপাতে পরাছ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত এবং অপর ৩ জন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নিহত ফরাছ মিয়া ওই গ্রামের আব্দুল মতলিবের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের আব্দুল মতলিবের ছেলে পরাছ মিয়া (৪৫), শফিক উল্লার ছেলে শামসুল মিয়া, তোতা মিয়ার ছেলে জাহেদ মিয়া ও হাফিজুল মিয়াসহ ৫/৬ জন লোক বুধবার সকালে স্থানীয় হওলাঘর হাওরে গরুর ঘাস কাটতে যায়। কেউ যায় হাসঁ রাখতে। এ সময় বৃষ্টিপাত হলে হঠাৎ ওই হাওরের উপর দিয়ে আর্কষিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ফরাছ মিয়া (৪৫) নিহত হয়। অপর ৩ জন আহত হয়। গুরুতর আহত শামসুল মিয়া, জাহেদ মিয়া ও হাফিজুল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাদের অবস্থা আশংখ্যাজনক।
নিহতের ঘটনাটি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোনায়েম মিয়া।







