দোহালিয়ায় প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ, দোহালিয়ার প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে আজ বিকাল ৩টায় দোহালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর হোসেন মো. আব্দুল্লাহর পরিচালনায় এবং বাবু অশোক কুমার দাসের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক ভিপি সফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) রফিক উদ্দিন, সামসুল ইসলাম, শামসুজ্জামান, সংগঠনের সহ-সভাপতি সাজিদ মিয়া, সাইফুদ্দিন আহমদ, হাজী আনোয়ার হোসেন মিষ্টার, যুগ্ম সম্পাদক জিতেন্দ্র দাস, যুগ্ম অর্থ সম্পাদক গোপাল দেব নাথ, ডা. সুজিত দেব নাথ, শ্যামল দেব নাথ, মো. হামদু মিয়া, সুলতান মেম্বার, সাংবাদিক সুমন, আসিক মিয়া, মাহিন, মিনহাজ, গৌছ উদ্দিন, মারুফ, সিপন, জুবায়েল, ফয়সলসহ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর হোসেন মো. আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক এবং যুগ্ম অর্থ সম্পাদক গোপাল দেব নাথকে অর্থ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
এসময় বক্তারা প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন







