বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা মাহবুব গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন সিলেট মহানগর ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গত ১৬ জানুয়ারী ২০২৫ তারিখে বিকেলে চানপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরীফ আহমেদ মাহবুব জালালাবাদ থানার চানপুর গ্রামের নুরুল ইসলাম মাসুকের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই নেতা পলাতক ছিলেন। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।








