কালিগঞ্জ তালামীযের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ
কালিগঞ্জে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা, ইছামতি ডিগ্রি কলেজ ও ৯নং মানিকপুর ইউনিয়ন শাখার যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থীদের মাঝে সময়সূচী, কলম ও স্কেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদরাসা তালামীযের সভাপতি আহমদ হোসাইন আইমান, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম চৌধুরী, ইছামতি ডিগ্রি কলেজ তালামীযের সাবেক সভাপতি আব্দুল হাছিব তাপাদার, বর্তমান সভাপতি কাওছার আহমদ, সহ-সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক শাহান আহমদ চৌধুরী, হবিবিয়া শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক আলিম উদ্দিন তাওহীদ, সদস্য আইনুল আহমদ, মানিকপুর ইউনিয়ন তালামীযের সভাপতি ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ খালেদ, সদস্য আলামিন আহমদ ও তুহিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহ ও পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







