ছাতকে থানা ও নৌ-পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটক ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা নং-৭ (৫) ২০২৬ দায়ের করা হয়েছে। আটক পৌরসভার বাগবাড়ি গ্রামের মৃতঃ বুরহান উদ্দিন-রব মিয়ার ছেলে আব্দুল্লাহ মিয়া রকি (২৫), বাগবাড়ি গ্রামের জয়নাল আহমদের ছেলে ঝুমন আহমদ (৩০) ও নোয়ারাই ইউনিয়নের চরভাড়া গ্রামের আবিবুলের (আলীনুর’র) পুত্র মাহবুব আলম (২০)।
ছাতক থানার মামলা নং-৮ (৫) ২৬,২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ১৫ (১) এর ধারা মামলার আসামী ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি-বাহাদুরপুর গ্রামের মো. ইউনুছ আলীর পুত্র মো.আজিজুল ইসলাম (২৮), হেলাল উদ্দিনের পুত্র পারভেজ মোশারফ (৩০) ও কোম্পানিগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঠাল বাড়ি (শিমুল তলা) গ্রামের মো.সুজন মিয়ার পুত্র মোঃ শফিকুল ইসলাম (২৪)-কে গ্রেফতার করা হয়। নৌ-পুলিশের অভিযানে এ ৩ জন-কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের অপর অভিযানে জিআর-২৬১/২৪ (ছাতক) এর ওয়ারেন্টভুক্ত আসামী পৌরসভার বাঁশখালা গ্রামের মৃতঃ আব্দুল মমিনের পুত্র মোঃ করিম মিয়া (আব্দুল করিম)২৮-কে গ্রেফতার করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গ্রেফতার ৭ আসামীকে ৫ মে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।







