সিলেটে আঞ্জুমানে হেফাজতে ইসলামের কর্মী সভায়
ইজতেমা সফলের আহবান পীর সাহেব বরুণীর
আঞ্জুমানে হেফাজতে ইসলাম সিলেট জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সিলেট নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে বিকাল ৩টা থেকে এই কর্মী সম্মেলন শুরু হয়।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম সিলেট জেলা শাখার আমীর মাওলানা আব্দুল কাদির বাগরখালির সভাপতিত্বে ও জেলা শাখার নাইবে নাজিম মাওলানা আতিকুর রহমান নুমানী এবং মাওলানা আব্দুল ওদুদ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মুহতারাম আমীর শায়খুল হাদিস মুফতি মোহাম্মদ রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা।
তিনি বলেন, দলমত নির্বিশেষে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম। ঈমানি ভিত মজবুত করার জন্যে এবং আঞ্জুমানে হেফাজতে ইসলামকে দেশব্যাপি প্রসারিত করার লক্ষ্যে আগামী ৩০ অক্টোবর রাজধানী্র সোহরাওয়ার্দী উদ্যানে আজিমুশ্বান ইজতেমা সফলের আহবান জানান দেশবাসীকে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠন এর নাইবে আমীর মাওলানা আফজাল হোসেন বর্ণভী, নাজিম মাওলানা মাওলানা সা’দ আমীন।
কর্মী সম্মেলন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলার নাইবে আমীর মাওলানা বশির আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন, নাজিম হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলার আমীর হাফিজ মাওলানা আব্দুল গফফার, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা ক্বারী আব্দুল মতীন, মুফতী মাহমুদ, হাফিজ মাওলানা মামুনুর রশীদ , মাওলানা ছমির আহমদ, মাওলানা খায়রুল আমীন মাহমুদাবাদী, মাওলানা আশরাফ আলী মিয়াজানী , আমিরুজ্জামান চৌধুরী দুলু প্রমুখ।







