ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জে ছাতক উপজেলার জাউয়া বাজারে খিদ্রাকাপন ও কোনাপাড়া দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে দুই পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
দুই ঘন্টা সংঘর্ষে চরম দুর্ভোগে পড়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে বিভিন্ন ধরনের যানবাহনে থাকা যাত্রীরা। বিকল্প সড়ক না থাকায় কোনো ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিলো।
শুক্রবার রাত নয়টার দিকে ক্ষিদ্রাকাপন গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান আখলুছ মিয়া ও জাউয়া কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলী বংকু লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, এক বছর আগে জমি ক্রয় করেন জাউয়া কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলী বংকু ক্ষিদ্রাকাপন গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান আখলুছ মিয়ার কাছ থেকে। জমি ক্রয় করার পর থেকে জমি রেজিষ্ট্রি করা হয় নি আজও। জমি রেজিষ্ট্রি করা নিয়ে মোবাইল ফোনে বৃহস্পতিবার ২ পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এনিয়ে আখলুছ মিয়ার লোকজন জাউয়া বাজারে মোহাম্মদ আলী বংকুর উপর হামলা করে। এ ঘটনায় রাতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণ করেছে। গতকালের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় জাউয়া বাজারে দুই পক্ষের লোক জন একে অপরের উপর হামলা চালায়। হামলার ঘটনার পর শুক্রবার আবারো দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ৫০ জনের বেশী লোক আহত হয়েছে। এসময় সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল পায়ে আগাত পেয়ে আহত হয়েছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সিলেট যাওয়ার পথে ঘটনাস্থলে নেমে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। বর্তমান অবস্থায় এলাকার পরিস্থিতি শান্ত এবং সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।






