পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ যুক্ত করার সিদ্ধান্তে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সন্তোষ
বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখা পুনঃস্থাপনের সিদ্ধান্তের সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
গতকাল রবিবার (২৪ মে) ঢাকার ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সন্তোষ প্রকাশ করেন।
ফিলিস্তিনের নাকাবা দিবস উদযাপন উপলক্ষে ঢাকার ফিলিস্তিন দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ‘ইসরায়েল ব্যাতীত’ শব্দটি লেখা থাকবে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর জন্যই এ সিদ্ধান্ত। আমরা এ সিদ্ধান্তকে স্বাগত জানাই।
অনুষ্ঠানে প্যালেস্টাইন ৩৬ নামে একটি চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।






