উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
সফল ক্যারিয়ার গড়তে কঠোর পরিশ্রমের বিকল্প নেই
লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের আয়োজনে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় “Know Your Employer’ সেশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সফল ক্যারিয়ার গড়তে কঠোর পরিশ্রমের বিকল্প নেই উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, কোন কিছু অর্জন করতে হলে নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে এবং তা বাস্তবায়ন করতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। অ্যালামনাইরা আমাদের এম্বাসেডর উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে অ্যালামনাইদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং ভালো কমিউনিকেশন স্কিল অর্জন করতে হবে। পরিশেষে, শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করার জন্য তিনি আলোচকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক সিলেটের আঞ্চলিক পরিচালক মো. রেজাউর রহমান ব্র্যাক ব্যাংকের স্বকীয়তা ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরের মাধ্যমে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
Career Hub, Skill Development Programme, BRAC এর ট্রেইনার মিসেস আরশি হক Career Hub-এর যাত্রা, লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি চাকরি অনুসন্ধান, CV প্রস্তুতি, ইন্টারভিউ স্কিল, পেশাগত আচরণসহ বিভিন্ন বিষয়ে Career Hub-এর প্রশিক্ষণ ও সহায়তামূলক কার্যক্রম সম্পর্কেও আলোকপাত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য Career Hub-এর কিছু বিনামূল্যের সেবার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এতে আরও বক্তব্য প্রদান ব্র্যাক ব্যাংক বন্দর বাজার শাখা ম্যানেজার মো. রইস উদ্দিন এবং লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী ব্র্যাক ব্যাংক উপশহর শাখার ম্যানেজার সাফি আহমেদ।
এছাড়াও পুরো সেশনের উপর ভিত্তি করে একটি Quiz Competition আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া। ব্যবসায় প্রশাসন বিভাগের ৬৪তম ব্যাচের শিক্ষার্থী ফয়েজ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সহ- উপদেষ্টা জয়নব সরকার, শিক্ষক ও ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।







