ছাতকে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার জাতুয়া এলাকায় লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুরে এ দু’র্ঘট’না ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জগামী লেগুনা (সিলেট-ছ-১১-২০৫৭) এবং সিলেটগামী একটি নাম্বার বিহীন যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে উভয় যানবাহনের ৫ জন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ মো.মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোক জনের সহায়তায় আহতদের উ’দ্ধার করেছেন। পরে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, মোছা. হালিমা আক্তার (৪০), স্বামী রুহুল আমিন, গুলের বিবি, স্বামী আব্দুল হানিফ, তাদের বাড়ি ছাতক উপজেলার চেচান গ্রামে ও সিএনজি চালিত অটোরিকশা চালক ইসলাম উদ্দিনের বাড়ি কাঞ্চনপুর গ্রামে।
দুর্ঘটনার পর লেগুনা ও সিএনজি জব্দ করে জয়কলস হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।







