যুব জামায়াত ছাতক উপজেলা শাখার নতুন কমিটি গঠন
জামায়াতে ইসলামী যুব বিভাগের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে জামায়াতের যুব বিভাগ কমিটি গঠন উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার আমীর মাওলানা আকবর আলী, জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার সেক্রেটারী হাফিজ জাকির হোসেন। জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আব্দুল আওয়াল সহ নেতৃবৃন্দ।
যুব বিভাগ কমিটির নব -নির্বাচিত দায়িত্বশীলবৃন্দ হচ্ছেন সভাপতি এটিএম আব্দুল তাহিদ, সহ-সভাপতি মো.ইলিয়াস আলী, সহ-সভাপতি আব্দুল হক, সেক্রেটারি ফারুক আহমদ, সহ-সেক্রেটারি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অফিস সম্পাদক এমরান আল হাসান, সমাজ কল্যাণ সম্পাদক ইসলাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. সুজন আহমদ, পাঠাগার সম্পাদক মো. নিজাম উদ্দিন, তথ্য প্রযুক্তি সম্পাদক সুজেল আহমেদ ও প্রচার সম্পাদক আব্দুল ওয়াহিদ বাবলু।







