৩য় বারের মতো নারী ইউএনও পেল নবীগঞ্জ
সরকার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুলতানা জেরিনকে নিয়োগ দিয়েছে। তিনি বর্তমানে সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ এক সরকারি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। একই আদেশে নবীগঞ্জ উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনকে সুনামগঞ্জ সদর উপজেলায় বদলি করা হয়েছে।







