শিক্ষা প্রতিষ্ঠানে যেন কোন বিভাজন না থাকে সবাইকে মনে রাখতে হবে: মাহফুজা হান্নান
বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা হান্নান বলেছেন, একটি কলেজ তৈরি করা মহৎ উদ্যোগ। এটা প্রতিষ্ঠা করা কিছু সংখ্যাক মানুষের জন্য কষ্টকর। আমরা সবাই মিলে যদি সহযোগিতার হাত বাড়াই তবেই এটা সফলতার দিকে নিতে সহজ হনে। আমরা সবাই যদি আন্তরিক হই তাহলে এটা ঠিক রাখতে অসম্ভব ব্যাপার নয়। শিক্ষা প্রতিষ্ঠানে যেন কোন বিভাজন না থাকে সেটাকে আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমরা যেন এটাকে একটা সুন্দর চশমা দিয়ে দেখি। তখনই গ্রাম ও ইউনিয়নের উন্নয়ন হবে। তিনি আরো বলেন, কিভাবে আমাদের ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হবে সবাই মিলে আমরা সেই সহযোগিতা করতে হবে।
তিনি শনিবার (৮ আগস্ট) দুপুরে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে নব প্রতিষ্ঠিত খাজাঞ্চী মডেল কলেজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
কলেজের কার্য নির্বাহী কমিটির সভাপতি মাষ্টার আলীম উদ্দিনের সভাপতিত্বে ও মাষ্টার ফয়সল আহমদ সোবাহদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী,আল আজম কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা ফয়জুর রহমান।
বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় সিলেট জেলা সভাপতি গোলাম রব হাসনু, বিশ্বনাথ ক্যাম্রিয়ান স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ রফিক আহমদ,রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক বাবলু মিয়া, বিশ্বনাথ উপজেলা এনসিপির আহবায়ক খলিলুল্লাহ,বড়তলা মাদ্রাসার সহকারী শিক্ষক হাবিবুর রহমান সুজন, স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ গিয়াসউদ্দিন সাদী।
পবিত্র কোরআন তেলোয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন যথাক্রমে ক্বারী নাইম আহমদ ও ফারহান আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন,আশিকুর রহমান,মাষ্টার সুহেল মিয়,রুহুল আমীন,আবুল কালাম,গোলাম রব্বানী,মুহিবুর রহমান,মোসাহিদ আলী,আতাউর রহমান,শাহজাহান সজিব,শিহাব উদ্দিন,তাজ উদ্দিন, তজম্মুল আলী,আব্দুল্লাহ আল মামুন,আতিকুর রহমান,খালেদ আহমদসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এর আগে নব প্রতিষ্ঠিত কলেজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করেেন কলেজ কর্তৃপক্ষ।







