বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত বিরল প্রজাতির উল্টোলেজি সিংহ বানর উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতের তারে জড়িয়ে আহত একটি বিরল প্রজাতির উল্টোলেজি সিংহ বানর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর শ্রীমঙ্গল পৌর এলাকার শ্যামলী আবাসিক এলাকায় আহত অবস্থায় উল্টোলেজি বানরটি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খাবার দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন বিদ্যুৎপৃষ্ট হয়ে বানরটি গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। পরে তারা বানরটিকে সেখান থেকে উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।







