ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামী গ্রেফতার
ছাতকে থানা পুলিশের এক বিশেষ অভিযানে নিয়মিত মামলার ৫ জন আসামী ও ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ৭ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
ছাতক থানার মামলা নং-৩৮ (৮) ২০২৬ এর আসামী পৌর সভার চরেরবন্দ এলাকার মোশাহিদ আলীর পুত্র কবিরুল হাসান আংগুর (৫২) ও আলী রাজ (৩৪) কে গ্রেফতার করা হয়।
ছাতক থানার মামলা নং-৩৭ (৮ ) ২০২৬ এর আসামি পৌর সভার চরেরবন্দ এলাকার আব্দুল কাইয়ুমের পুত্র আব্দুল মোতালেব (২০) এবং আনোয়ার মিয়ার পুত্র শিবলু মিয়া (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে ছাতক থানার মামলা নং-১৬ (৮) ২০২৬ এর আসামি উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের মনছব আলীর পুত্র জয়নাল আবেদীন (৪৬)-কে গ্রেফতার করা হয়েছে।
জিআর-৫২/২৬ (ছাতক) মামলার আসামী পৌরসভার চরেরবন্দ এলাকার আমির হোসেনের পুত্র জমিরুল হক (২৫) ও জিআর-২৮২/২৩ (ছাতক) এর আসামি মুক্তার পুর গ্রামের, বর্তমান সিলেটের কানিশাইল এলাকার বাসিন্দা
মৃত ছমির আলীর পুত্র আকবর আলী (২৫) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিনে ও রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাত জন আসামী গ্রেফতার করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।







