হোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান, সম্পাদক আনোয়ার
হোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার (২৭ আগষ্ট) ঢাকা মেঘনা প্লান্টে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্জিনিয়ার মোঃ শাহজাহান, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ বিল্লাহ হোসেন, কোষাধ্যক্ষ রথিন্দ্র কুমার দাস, দপ্তর ও আন্তর্জাতিক সম্পাদক জোবায়ের আল মামুন, প্রচার, ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য মোঃ সায়েম।
এদিকে মোঃ কবির হোসেন এবং আব্দুল মতিন সমান সংখ্যক ভোট পাওয়ার কারণে তাদের রেজাল্ট ঘোষণা করা হয়নি।
নির্বাচন কমিশন বলেন, দুজনের মধ্যে কে এ কেবিনেটের কার্যকরী সদস্য নির্বাচিত হবে পরবর্তীতে জানানো হবে।







