মিজান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে তাকে দেখতে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
সোমবার তারা হাসপাতালে গিয়ে মিজানুর রহমান চৌধুরীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় তারা মিজানুর রহমান চৌধুরীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য দোয়া করেন। নেতৃবৃন্দ তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাসও দেন।
মিজানুর রহমান চৌধুরীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সুস্থতার জন্য দোয়া কামনা করছেন।







