লাখাইয়ে পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামী গ্রেফতার
হবিগঞ্জের লাখাই থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত দুই আসামী কে গ্রেফতার করে লাখাই থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এর দিকনির্দেশনা, এসআই আবু কাউছার, ময়নাল হোসেন খান, এ এস আই গোপাল আচার্য, অরবিন্দু ও আফছার আলী সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে লাখাই ইউনিয়নের স্বজনগ্রামে আসামীদের বাড়ীতে অভিযান চালিয়ে মৃত মিন্দা আলীর ছেলে মারফত আলী (৫০) ও আব্দুল মিয়ার ছেলে বোরহান মিয়া (৪০) গ্রেফতার করা হয়।
এবিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি শরীফ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে সোপর্দ করা হয়েছে।







