লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন-করাব ইউনিয়নের মৃত আবু মিয়ার ছেলে হাবিবুর রহমান প্রকাশ হাবিব মিয়া ও হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের রহমত আলীর ছেলে কুদরত আলী।
থানা সূত্রে জানা যায়,লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এর দিকনির্দেশনায় ও এসআই ময়নাল হোসেন খান সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৮ অক্টোবর বেলা সাড়ে ১১ টায় বুল্লা ইউনিয়নের পশ্চিম বুল্লা গ্রামের আসামী সারোয়ার আলমের বসত ঘরে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদেরকে ১৮ অক্টোবর রোববার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে সোপর্দ করা হয়েছে।







