তাহিরপুরে বিভিন্ন মন্দির পরিদর্শন করে অর্থ সহায়তা করেন আবুল হুদা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নে সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষ্যে মন্ডপ পরিদর্শন করেন আবুল হুদা। এসময় মন্দিরের সভাপতি ও সম্পাদক সহ সংশ্লিষ্টদের হাতে নিজস্ব তহবিল থেকে নগত অর্থ তুলে দেন।
সোমবার দুপুরে থেকে রাত পর্যন্ত উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ার পুর, দক্ষিণ কুল, নয়াহাট, বড়খলাসহ বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেছেন।
আবুল হুদা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাম্ভাব্য প্রার্থী।
এসময় উপস্থিত ছিলেন বালিজুরী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল হক, বালিজুরী ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জবা মিয়া, বালিজুরী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হারিস মিয়াসহ বালিজুরী ইউনিয়ন গন্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবুল হুদা মন্ডপ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন। মন্ডপ সংশ্লিষ্টদের আশ্বস্ত করে জানান,বর্তমান সরকার আপনাদের সাথে আছে, আমিও আপনাদের পাশে সব সময় আছি, আর আগামীতেও থাকবো। আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে নিজ নিজ অবস্থা থেকে দেশের স্বার্থে কাজ করার আহবান জানান।







