গতানুগতিক পাঠদান থেকে বেরিয়ে আসতে হবে: শেখ নজরুল
বর্তমান সময়োপযোগী পাঠদান, আইসিটিতে বিশ্বমানের কন্টেন্ট তৈরীতে উপযোগী পরিবেশ, মনোযোগ ও মনোনিবেশে প্রথমে শিক্ষকদের তৈরী হতে হবে, বর্তমান বিশ্বে শিক্ষায় পিছিয়ে থাকার সময় নেই, প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ নির্ধারণে সর্বোচ্চ গুরুত্ব দিতে পারলেই যুক্তরাজ্যের মতো যায়গায় একজন রুশনারা আলী এমপি, ও বর্তমান তাহসিনা রুশদীর লুনা এমপি, এই স্কুল ও কলেজ থেকে বেরিয়ে আসবে–শেখ মোঃ নজরুল ইসলাম কলেজ পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ যোহর আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চবিদ্যালয় ও কলেজের নবীন বরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ বাবু তুলশী কুমার সাহার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল বছর মোঃ ফারুক,র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ মোঃ নজরুল ইসলাম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য কলেজ প্রতিষ্ঠার অন্যতম সদস্য সাবেক কৃতি শিক্ষার্থী রেদোয়ান আহমদ সোহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবু ইউসুফ অধ্যক্ষ নবারুণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, শামিম আহমদ সিনিয়র শিক্ষক সিরাজ উদ্দিন আহমদ একাডেমি, স্কুল পরিচালনা কমিটির সদস্য মেম্বার সাজ্জাদ আলী মেম্বার, সাবেক কৃতি শিক্ষার্থী মোঃ মকব্বির আলী সহকারী প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন আহমদ একাডেমি দঃ সুরমা, শিক্ষানুরাগী রইছ আলী, সাবেক কৃতি শিক্ষার্থী প্রতিষ্ঠা পরিবারের সদস্য আছমা বেগম মিলন, অত্র কলেজের আইসিটি প্রভাষক মোঃ সোহাগ মিয়া, প্রভাষক সুলতানা বেগম শিপন, রুশনা বেগম সহকারী শিক্ষিকা, ফরিদ আহমদ সহকারী শিক্ষক আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চবিদ্যালয়, সাবেক কৃতি শিক্ষার্থী কয়েস আহমদ, আমিনুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেনঃ ডাঃ মোস্তাক আহমদ রুহেল বিভাগীয় প্রধান (ফরেনসিক) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ।
নবীন বরণ অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন শিক্ষার্থী ফাইজা বেগম প্রিয়া, জাতীয় সংগীত পরিবেশন করে তাসমিনা আক্তার ও তার দল। কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুমতাহিনা জান্নাত ফাহমিদা ও তাহমিনা আক্তার রুবি।
অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি শওকত আলী, আপ্তাব আলী, মাসুক আহমদ, বোরহান উদ্দিন, শাহজাহান সজিব, জাকির হোসেন, মুহিম আহমদ, সালমান আহমদ, প্রমুখ।







