নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থার মানোন্নয়ন ও নিরাপত্তায় জোনাল অফিসে কারিগরি সভা
বিদ্যুৎ ব্যবস্থার গুণগত মান বৃদ্ধি এবং গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন ও নিরাপদ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে হবিগঞ্জের নবীগঞ্জ জোনাল অফিসে এক গুরুত্বপূর্ণ কারিগরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) নবীগঞ্জ জোনাল অফিসের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।লাইনে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে বার্ষিক লাইন ও বৈদ্যুতিক স্থাপনা রক্ষণাবেক্ষণ কার্যক্রম দ্রুত ও সুচারুভাবে সম্পন্ন করা। ওভারলোড ট্রান্সফরমারসমূহ দ্রুত চিহ্নিত করে পরিবর্তন এবং সুষম লোড বণ্টন নিশ্চিত করা। ঝুঁকিপূর্ণ লাইন ও বৈদুতিক স্থাপনা চিহ্নিত করে দ্রুততম সময়ে তা ঝুঁকিমুক্ত করার ব্যবস্থা নেওয়া। বিদ্যুৎ লাইনের গতিপথ ঝুঁকিমুক্ত রাখতে ‘(রাইট অব ওয়ে) নিশ্চিত করা এবং গাছের ডালপালা ছাঁটাইসহ সার্বিক প্রতিবন্ধকতা দূর করা। কর্মকর্তা-কর্মচারীদের মাঠপর্যায়ে কাজ করার সময় বিদ্যমান নিরাপত্তা বিধি ও নির্দেশনাসমূহ কঠোরভাবে মেনে চলার তাগিদ দেয়া।
সভায় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। একইসঙ্গে যেকোনো দুর্ঘটনা এড়াতে নিজেদের এবং সহকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করে কাজ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
এসময় নবীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান অনুজ জানান,আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং বিদ্যুৎ বিভ্রাট অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।







