বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম সিদ্দিকী ও পৌরসভায় আক্তার ফারুক নির্বাচিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী ও পৌরসভায় এইচ এম. আক্তার ফারুক ২০২৭-২৮ সেশনের জন্য পুন:রায় আমীর নির্বাচিত হয়েছেন। গত ৬ নভেম্বর শুক্রবার উপজেলা ও পৌর জামায়াতের রুকনদের সর্বোচ্চ ভোটে বর্তমান বিরোধীদলের প্রধান দল জামায়াতের কান্ডারী হিসেবে নির্বাচিত হলেন। গত ১৬ নভেম্বর সিলেটে জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে দুই আমীরকে শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত আমীরগণ আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিজ নিজ শাখার রুকনদের মতামতের ভিত্তিতে উপজেলা ও পৌর কমিটি গঠন করার নির্দেশনা দলের জেলা শাখা।
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা উপজেলা শাখার নবনির্বাচিত আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ও উপজেলা শাখার সেক্রেটারী। তিনি ২০০৩ সালে রুকন হিসেবে শপথ নেন। ২০০৪ সাল থেকে এক নাগাড়ে ৫ বছর ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী। দীর্ঘদিন উপজেলা জামায়াতের নায়েবে আমীরের দায়িত্ব পালনের পর ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্য়ন্ত ছিলেন আমীর। অন্যদিকে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করে ১৬ হাজারের অধিক ভোট পেয়ে স্থানীয় রাজনীতিতে চমক দেখান।
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা পৌর শাখার নবনির্বাচিত আমীর এইচ এম. আক্তার ফারুক ছিলেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি, জেলা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক, প্রকাশনা সম্পাদক ও দাওয়াহ বিষয়ক সম্পাদক। তিনি ১৯৯৮ সালে রুকন হিসেবে শপথ নেন। ১৯৯৯ সাল থেকে এক নাগাড়ে দীর্ঘ ১৪ বছর ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী। ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর। ২০২৩ সাল থেকে ২০২৪ সাল পর্য়ন্ত ছিলেন পৌর জামায়াতের নায়েব আমীর। অন্যদিকে বিশ্বনাথ জামায়াতের অন্যতম উচ্চ শিক্ষিত রাজনীতিবিদ এইচ এম. আক্তার ফারুক সিলেট আলীয়া মাদ্রাসা থেকে কামিল, এমসি কলেজ থেকে মাষ্টার্স ডিগ্রি এবং ল-কলেজ থেকে এলএলবি পাস করেন। ২০২৩ সালে দেওকলস ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করে ২য় স্থান লাভ করেন।







