তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ
জালনোট নয়, সত্যিকারের টাকা চাই,সচেতন হোন, জালনোট থেকে সুরক্ষিত থাকুন এই শ্লোগান কে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংকের আয়োজন ও সোনালী ব্যাংক পিএলসি তাহিরপুর শাখার সহযোগীতার কর্মশালায় সভাপতিত্ব করেন তাহিরপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার এসপিও ম্যানেজার অর্পণ যেত্রা।
প্রিন্সিপাল অফিসার রাজীব দেবনাথের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি বিএমএসআর আলিফ, বিশেষ অতিথি সুনামগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুস সালাম মোঃ জুবের, রিসোর্স পার্সন ও সমন্বয়কারী বাংলাদেশ ব্যাংক সিলেট যুগ্ম পরিচালক (ক্যাশ) আবু সালেহ মোঃ আরিফ চৌধুরী, বিশেষ অতিথি ও রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক সিলেট উপপরিচালক তানভীর আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর ও জয়নাল আবেদিন ডিগ্রি কলেজ অধ্যক্ষ রুকন উদ্দিন, বিএনপি যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক,বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।







