সুনামগঞ্জে তিন ভরি সোনা পেয়ে মালিককে ফিরিয়ে দিলেন চানাচুর বিক্রেতা
বর্তমান সময়ে টাকার জন্য কত জনই কত কিছু করেন কিন্তু হাতে প্রায় সাড়ে সাত লাখ টাকা মূল্যের তিন ভরির স্বর্ণালংকার পেয়েও নিজেকে সামলে রেখেছে চানাচুর বিক্রেতা আমির উদ্দিন (৩৫)। তিনি কুড়িয়ে পাওয়া স্বর্নগুলোর প্রকৃত স্বর্নের মালিকের সন্ধ্যান পেয়ে থানায় গিয়ে হাতে তুলে দিয়েছেন। সততায় মুগ্ধ হয়ে তাঁকে পাঁচ হাজার টাকা উপহার দেন স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার।
এই ঘটনা জেলার সবার মুখে মুখে নিলোর্ভ আমির উদ্দিনের নাম। তিনি জেলার শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামে বাসিন্দা আমির আলীর ছেলে। বর্তমানে তিনি জেলা শহরের পশ্চিম বাজার এলাকার পরিবার নিয়ে বসবাস করছেন।
এমনি ঘটনা ঘটেছে সুনামগঞ্জ পৌর শহরে।
খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে প্রতিদিনের মতো চানাচুর বিক্রি উদ্দেশ্য বাসা থেকে বের হয়। ট্রাফিক পয়েন্ট (আলফাত স্কয়ার) এলাকার এসে চানাচুর বিক্রি করার সময় হঠাৎ ভ্যানের চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে কুড়িয়ে নিয়ে ব্যাগের ভেতর অন্যান্য জিনিসের সঙ্গে ভেতরে পান প্রায় তিন ভরির স্বর্ণালংকার। পরে মালিকের সন্ধান পেয়ে প্রায় চার ঘণ্টা পর ব্যাগটি ফিরিয়ে দেন এই চানাচুর বিক্রেতা।
স্বর্নের মালিক তাহিরপুর উপজেলার বাসিন্দা ও ব্যবসায়ী সজল তালুকদার শহরের আবুল হোসেন রোডে পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। তিনি জানিয়েছেন, সজল ও তাঁদের দুই শিশুসন্তানসহ স্ত্রী কে নিয়ে রোববার বিকেলে শহরের একটি স্বর্ণালংকারের দোকানে স্বর্ণের এক জোড়া চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে যান। সেখানে কাজ শেষ করে আলফাত স্কয়ার হয়ে রিকশায় দিয়েই বাসায় ফিরে আসেন। কিন্তু বাসার সামনে এসে রিকশা থেকে নেমে দেখেন, স্ত্রীর হাতের ব্যাগটি নেই। কীভাবে বা কোথায় ব্যাগটি পড়ে গেছে, তা বুঝতে পারছিলেন না তাঁরা। এরপর সজল দুই বন্ধুকে নিয়ে প্রথমে থানায় গিয়ে বিষয়টি জানান। পরে ব্যাগটির সন্ধান করতে থাকেন। একপর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান। তাঁর বন্ধুরা অন্য একটি রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে সজলের স্ত্রীর স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে তাঁরা কথা বলছিলেন। তাঁদের বহনকারী তরুণ রিকশাচালক আবু সাইদ কথাটি শুনে জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়ে মালিককে খুঁজছেন। সজলকে খবর দিয়ে সবাই আমির উদ্দিনের কাছে যান।ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ ছিলেন পাশেই ছিলেন বলে জানান আমির উদ্দিন।
তিনি বলেন, ছোটবেলা থেকেই কষ্ট করে চলি। পরের জিনিসে লোভ নাই আমার। সোনা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। তিনবার দোকান চুরি অইছে। আমার দোকানও রাখা নিরাপদ না। তাই ছেলেরে দিয়া ঘরও পাঠাইছি সাবধানে রাখার লাগি। তিনি জানান,শহরের পশ্চিম বাজার এলাকায় একটি ভাঙাচোরা ভাড়া ঘরে সপরিবারে থাকেন। তাঁর নিজের কোনো ঘরবাড়ি নেই।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, থানায় জানানোর পর আমরা সজল তালুকদারের সঙ্গে লোক দিয়ে ব্যাগটির খোঁজ করি। পরে তাঁরা আমির উদ্দিনসহ থানায় আসে। আমির উদ্দিনকে ভালো লোক মনে হয়েছে। এ কারণে ব্যাগটি ফেরত পাওয়া গেছে।
স্বর্ন ও ব্যাগ পেয়ে আমির উদ্দিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সজল তালুকদার জানান, আমরা তিনটা মানুষ চার ঘণ্টা ব্যাগটা খুঁজ করেছি কিন্তু পাইনি, পাওয়ার আশা করেনি। আমির উদ্দিন মানুষটা আসলে সহজ সরল যার জন্য সহজে পেয়ে গেছি। টাকা নিতে চায়নি, আমি খুশি হয়ে জোর করেই টাকাটা দিয়েছি কিন্তু তিনি টাকা টা নিতে চায় নি।







