আজমিরীগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা
হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রথম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগের তথ্য পাওয়া গেছে। সেই শিশু শিক্ষার্থীকে দোকান থেকে জিনিস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ীর আঙিনায় নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে শিশুর পিতা।
অভিযুক্ত যুবকের নাম তোফায়েল মিয়া (১৭)। ভুক্তভোগী ছাত্রীর পিতা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার বর্ণনায় জানা যায়, ভুক্তভোগী শিশু ছাত্রী স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো করে গত মঙ্গলবার বিকেলে প্রাইভেটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে অভিযুক্ত তোফায়েল মিয়া তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত প্রথমে দোকানের জিনিস খাওয়ানোর প্রলোভন দিয়ে হরমুজ উল্লাহ’র বাড়ির পাশে আড়ালে নিয়ে ভুক্তভোগী শিশুর মুখ চেপে ধরে এবং পরনের জামা-কাপড় খুলে ফেলতে চেষ্টা করে। শিশুটির চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত তোফায়েল পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে নেওয়া হয়।বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও ভুক্তভোগীর পরিবার শালিশ বৈঠকে অভিযুক্তের স্বজনরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের হামলা করলে এতে শালিস পন্ড হয়।
শিশুর পিতা জানান, তাঁর ৬ বছরের মেয়ে মঙ্গলবার বিকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তোফায়েল মিয়া নামে ঐ যুবক শিশুটিকে কৌশলে একটু আড়াল জায়গায় নিয়ে ধর্ষনের চেষ্টা করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মিমাংসার জন্য বৃহস্পতিবার রাতে শালিসে বসে। সালিশ অবমাননা করে তোফায়েল ও তার স্বজনদের হামলায় শিশুটির বড় ভাই অনিকের উপর হামলা হয়।হামলায় শিশুর বড় ভাইয়ের দাঁত গুরুতর আঘাত পাওয়ায় বর্তমানে সে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তিরত চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় কয়েকজন জানান , বিষয়টি নিষ্পত্তির জন্য শালিস বসা হয়।শালিসের এক পর্যায়ে বোর্ড গঠন করা হয়। বোর্ড সিদ্ধান্ত নেয়ার আগেই অভিযুক্তদের স্বজন ও ভিকটিমের স্বজনদের মধ্যে ঝগড়া শুরু হলে শালিসি বৈঠক বাতিল হয়ে যায়।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেন জানান, ধর্ষনের চেস্টার অভিযোগ মামলা রুজু করা হয়েছে। আসামীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।







