আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে তাহিরপুরে র্যালি, মহড়া ও আলোচনা সভা
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই শ্লোগান কে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে দুর্যোগ মোকাবিলার সচেতনতার লক্ষ্যে মহড়ার অনুষ্ঠিত হয়।
মহড়া শেষ পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার প্রকৌশলী জাহিদ ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আশিস আচার্য, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাজন চন্দ্র পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পলাশ চন্দ্র মণ্ডলসহ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।






