আশার আলো প্রবাসী সোসাইটি”র রামাদান ফুট প্যাক পেলো ২ শতাধিক পরিবার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন আশার আলো প্রবাসী সোসাইটি (নরসিংপুর) এর উদ্যোগে অস্বচ্ছল ও নিম্ন আয়ের মানুষদের মাঝে রমাদান ফুট প্যাক ( খাদ্য সামগ্রী) এবং নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নরসিংপুর ইউনিয়ন পরিষদের সামনের মাঠে এই কর্মসূচী সম্পন্ন করে সংগঠনটি। এতে এলাকার ২’শত ২০টি পরিবারকে খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ প্রদান করা করা হয়।
নরসিংপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোয়ারাবাজার ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ একরামুল হক, সমাজ সেবক আলতাফুর রহমান খসরু, এম আব্দুল্লাহ , মনোয়ার আলী মনর,আব্দুল মতিন, সংগঠনটির সহসভাপতি ইব্রাহিম আলী।
উল্লেখ্য যে, আশার আলো প্রবাসী সোসাইটির সভাপতি ইছরাব আলী সোহাগের নেতৃত্বে এবং ইউকে প্রবাসী জহিরুল ইসলাম’কে প্রধান আহবায়ক করে রামাদান ফুড প্যাক বিতরণের এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
এতে মাহফুজুর রহমান বাহার এবং আ ফ ম সালমান এর যৌথ পরিচালনায় ও মাওলানা অলিউর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ্ব ইছহাক মিয়া,ইব্রাহিম আলী,শফিক মিয়া,মাওলানা অলিউর রহমান, আব্দুর রউফ, আব্দুল আলিম,আব্দুল জলিল,আশার আলো প্রবাসী সোসাইটি’র উপদেষ্টা মাসুক মিয়া,আবুল হাসনাত, গিয়াসউদ্দিন, আবুল হক,সহসভাপতি রুহুল আমিন, সহপ্রচার সম্পাদক রমিজ আলী, সদস্য শফিকুল ইসলাম, আব্দুল আলি,আলমগীর হোসেন, ইব্রাহীম আলী প্রমুখ।
এসময় সংগঠনটির উদ্যোগে বছরব্যাপী বিনামূল্যে কাপনের কাপড় বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষরা বিনামূল্যে আশার আলো প্রবাসী সোসাইটির কাছ থেকে কাপনের কাপড় উপহার পাবেন।







