বাহুবলের মির্জাটুলা বিএনপি প্রার্থী রেজা কিবরিয়ার নির্বাচনী পরামর্শ সভা
হবিগঞ্জ জেলার ৬নং মিরপুর ইউনিয়নের মির্জাটুলা ৭নং ওয়ার্ডে বিএনপির ওয়ার্ড সেন্টার কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মস্তুফা মিয়া এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো: ছাদেক মিয়া।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা বিএনপির সভাপতি মো: ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার। তিনি নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে এক হয়ে ধানের শীষে জয় নিশ্চিত করতে, দেশে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য ঐক্যবদ্ধ থাকতে এবং স্থানীয় পর্যায়ে শক্তিশালী কর্মী কমিটি গঠন করতে আহ্বান জানান।
এছাড়া নির্বাচনের প্রস্তুতি জোরদার করার জন্য সকলকে উৎসাহিত করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামসুল আলম, ৬নং মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মোতাব্বির হোসেন, সাধারণ সম্পাদক হাজী মো: ইউনুস মিয়া, বাহুবল দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল আহাদ কাজল, যুগ্ন আহ্বায়ক এম. রানা তালুকদার, মো: রাসেল মিয়া, সাবেক জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো: হেলাল মহালদার, বাহুবল উলামাদলের সভাপতি হাফেজ জালাল উদ্দিন, বাহুবল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক সুয়েব আহমেদ, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শেখ আব্দুল কাদির জিতু, বিএনপি নেতা আনিছুর রহমান, সাবেক ইউপি সদস্য মো: মাসুদ মিয়া, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক তিতু, লাল মিয়া, মো: কবির মিয়া প্রমুখ।
সমাবেশে ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।







