বালাগঞ্জে সংখ্যালগু সম্প্রদায়ের স্কুল শিক্ষিকার উপর ধর্ম অবমাননার ও মানহানীর মামলা
সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার অন্তর্গত আদিত্যপুর গ্রামের সুজিত দেবের মেয়ে আদর্শ কিন্ডার গার্ডেনের সহকারী শিক্ষিকা শ্রাবণী দেবের উপর ধর্ম অবমাননা ও মানহানীর অভিযোগে তাকে একমাত্র আসামী করে বালাগঞ্জ থানায় মামলা দায়েরের খবর পাওয়া যায়।
সরজমিনে জানা যায়, শ্রাবণী দেব যে স্কুলে শিক্ষকতা করেন সেই স্কুলের আরেক শিক্ষিকা সৈয়দা সাজেদা বেগম বাদী হয়ে মামলা গুলো দায়ের করেছেন।
মামলার এজাহারের মাধ্যমে জানা যায় শ্রাবণী দেব মহানবী হজরত মুহাম্মদকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন যা ইসলাম ধর্মকে ব্যঙ্গ করার স্বরুপ। বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান যে, গতকাল শ্রাবণী দেবকে আসামি করে ধর্ম অবমাননার ও মানহানীর মামলা দায়ের করা হয়েছে। আমরা তাকে গ্রেফতার করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আসাকরি খুব শীগ্রই তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব।
প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন যে, মেয়েটিকে ষড়যন্ত্র মূলক ভাবে মামলা গুলোতে আসামি করা হয়েছে। মেয়েটিকে আমরা বাল্যকাল থেকেই চিনি সে অত্যান্ত নম্র ভদ্র প্রকৃতির একটি মেয়ে এই মেয়ে এরকম কাজ করতেই পারেনা। মূলত যায়গাজমি সংক্রান্ত বিরুদের জের ধরেই এবং মেয়েটিকে একটি মুসলমান ছেলে ধর্মান্তরিত করার জন্য হাজার চেষ্টা করেও যখন সফল হতে পারেনি তারই প্ররোচনায় এই মামলা গুলো করেছে বলে মনে করি। মামলার বাদি সৈয়দা সাজেদা বেগমের সাথে বার বার যোগাযোগ করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।







