বানিয়াচংয়ে যুব জমিয়তের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
যুব জমিয়ত বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ ২০২৬) বানিয়াচং উপজেলার হযরত খাদিজাতুল ক্বোবরা (রা.) মহিলা মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন যুব জমিয়ত বানিয়াচং উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা তাওহীদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি হাফিজ এনামুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মখলিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মুজিবুল হোসেন মারুফ।
এসময় আরও উপস্থিত ছিলেন জমিয়ত নেতা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা মজিবুর রহমান, মাওলানা শায়খ ইকবাল হুসাইন, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশীর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহ সালেহ আহমদ, প্রচার সম্পাদক মুফতী শাব্বির আহমদ শিবলী নোমানী, পাঠাগার সম্পাদক মাওলানা জমির আলী সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক মুফতী তাফাজ্জুল হক কাসিমী ও নির্বাহী সদস্য মাওলানা মুফাচ্ছির আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-যুব ও ক্রীড়া সম্পাদক তাওহীদ হাসান, জাতীয়তাবাদী যুবদল বানিয়াচং উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সোহেল, যুব অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আনসার আলী এবং বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি হাফিজ শিব্বির আহমদ আরজু।
এছাড়াও যুব জমিয়ত বানিয়াচং উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সালমান আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ উসমানী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দীন চমকপুরী ও মুফতী মুফাজ্জল হুসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শাহ আলম, অর্থ সম্পাদক মুফতী ইমদাদুর রহমান, প্রচার সম্পাদক মুফতী ওয়াজিদ আলী সিদ্দিক, সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুর রহমান রুমান, সমাজসেবা সম্পাদক মাওলানা শরীফ উদ্দীন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুফতী ইকরামুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ছাত্র জমিয়ত বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি রাফিউল ইসলাম, সহ-সভাপতি ইসলাম উদ্দীন মাসরুর, সাধারণ সম্পাদক তাফাজ্জুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মিসবাহ উদ্দিন দুলাল, সাহিত্য সম্পাদক হেলাল আহমদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।
মাহফিল শেষে দেশ ও প্রবাসে বসবাসরত সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শায়খ মখলিছুর রহমান।







