বানিয়াচংয়ে কৃষক ঐক্য সমবায়ের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষক ঐক্য সমবায়ের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বানিয়াচং রাজবাড়ি প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
কৃষক মো. এনামুল হকের সভাপতিত্বে এবং কৃষক মো. সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক ঐক্য সমবায়ের উপদেষ্টা দেওয়ান শুয়েব রাজা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ, জাতি এবং পর্যাপ্ত বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জহির উদ্দিন সোহেল।
মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রায় তিন শতাধিক কৃষক অংশগ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয়।







