বাণিজ্য মন্ত্রীর প্রতি পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেটের কৃতজ্ঞতা
বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী খন্দকার আবুল মুক্তাদিরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগের নেতৃবৃন্দ। মন্ত্রীর তাৎক্ষণিক প্রদক্ষেপের জ্বালানী তেলের রেশনিং পদ্ধতি বাতিলের ঘোষণা আসায় নেতৃবৃন্দ এই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
শনিবার রাতে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানান, শনিবার সকালে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন এবং বিপিসি কর্তৃক সৃষ্ট জ্বালানি সরবরাহ সংক্রান্ত চলমান সংকটের বিষয়টি তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। মন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে ধৈর্যসহকারে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য শোনেন। তিনি তাৎক্ষণিকভাবে তিন জ্বালানি বিপণন কোম্পানির প্রতিনিধিদের উপস্থিত করেন এবং তাদের উপস্থিতিতেই জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সরাসরি আলোচনা করেন। একই সাথে তিনি আশ্বাস প্রদান করেন যে, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।
নেতৃবৃন্দ জানান, মন্ত্রীর আন্তরিক উদ্যোগ ও কার্যকর হস্তক্ষেপের ফলস্বরূপ দিন শেষ হওয়ার আগেই সরকার জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে সারাদেশে পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ পুনরায় স্বাভাবিকভাবে পরিচালিত হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগের নেতৃবৃন্দ বাণিজ্য মন্ত্রীর এই দ্রুত, কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপের জন্য তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সংগঠনের পক্ষ থেকে আশা করেন, ভবিষ্যতেও জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়সমূহে মন্ত্রীর এ ধরনের সময়োপযোগী ও দৃঢ় নেতৃত্ব অব্যাহত থাকবে।







