বিজয় দিবসে যে বার্তা দিলেন আজহারী

মহান বিজয় দিবসে ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, স্বাধীনতা অর্জন আর স্বাধীনতার সার্থকতা; এই দুইয়ের মাঝখানে আজও বিস্তীর্ণ এক শূন্যতা।
‘এই শূন্যতা পূরণে প্রয়োজন নিখাদ দেশপ্রেম, সততা, দায়িত্বশীলতা ও জাতীয় ঐক্য। ৫৪তম বছর হোক স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার দৃঢ় অঙ্গীকার।’
মিজানুর রহমান আজহারী আরও লিখেছেন, হে আল্লাহ! এই জনপদে তুমি শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি ও নিরাপত্তা দান করো।







