বিলুপ্তির পথে ঐতিহ্যে ঘেরা হাত রুমাল
রুমালের সাথে ইতিহাসের সম্পর্ক প্রায় হাজার বছরের পুরনো বা তারও বেশি সময়ের। সহজ ভাষায় রুমাল এমন কাপড় যা দিয়ে মুখ মুছার কাজ সম্পাদন করা যায়। যার পরিধি হলো দশ ইঞ্চি করে, এককথায় হাতের মুঠোয় তার জায়গা হয়। শার্ট বা পেন্টের পকেটে খুব সহজেই তাকে রাখা যায়। ভারতবর্ষে এক আন্দোলনের মুখ্য বিষয় হয়ে উঠছিলো এই রুমাল,রেশমি কাপড়ের তৈরি হওয়ায় এবং এই রুমালে যুদ্ধ বিষয়ে চিঠি লেখা হয় বলেই ওই আন্দোলন কে রেশমি রুমাল আন্দোলন হিসেবে নাম করনও করা হয়েছিল।
তবে রুমালের ব্যবহার নিয়ে ঘাঁটাঘাঁটি করলে দেখা যায়, বাংলাদেশে নব্বইয়ের দশকে এর পরিচিতির বিকাশ ঘটে গ্রামাঞ্চলে- সামাজিক ভাবে বিশেষ করে বিয়ে শাদীতে। হালকা,পাতলা সুতি কাপড়ের নরম তুলতুলে রুমাল দেখা যেত বিয়ের দিনে বরের হাতে। বর ওই রুমাল ডান হাত দিয়ে নাক বরাবর চেপে ধরে নিজেকে একজন লাজুক হিসেবে উপস্থাপন করতেন শশুরালয়ে। মুখে রুমাল না থাকলে বরের বদনাম হতো বিয়ের আসরেই । নতুন কনের মেহদী রাঙ্গা হাতেও এই রুমাল শুভা পেতো। তা ছাড়া চিঠির যুগে কেউ কাউকে ভালোবেসে এই রুমাল উপহার দেওয়ার একটা প্রচলন ছিলো। একটা সময় যখন কেউ কাপড়িয়ার ঘর থেকে স্ট্যান্ডার্ড লুঙ্গি খরিদ করতেন তখন উপহার হিসেবে সঙ্গে থাকতো এই বিশেষ রুমাল। নব্বইয়ের দশকের এই ঐতিহ্য ঘেরা রুমালের ব্যবহার এখন প্রায় বিলুপ্ত।
তথ্য ও গবেষণায় দেখা যায় আগেকার দিনে স্বর্ণ-রৌপ্য এমনকি বিশেষ কিছু এই রুমাল দিয়ে গিট্টু বেধেঁ যতন করে রাখতেন ঘরের মা চাচিরা। কালের বিবর্তনে এর ইতিহাস আজ চাপা পড়ে আছে আধুনিকতায়। ডিজিটালাইজেশনের এই যুগে নতুন প্রজন্মের অতিথিরা রুমালের রেওয়াজ সম্পর্কে জানার কোনো সুযোগ নেই কারণ এ সময়টাতে তথ্য ও প্রযুক্তির চর্চা বেশি হওয়ায় ধিরে ধিরে ইতিহাস ঐতিহ্যের ডিকশনারি থেকে উঠে যাচ্ছে এসব সামাজিক রিতিরেওয়াজের কথা। ইসলামেও রয়েছে রুমালের ইতিহাস, তবে সেই রুমালের সম্পর্ক মিলে সুন্নতি পোশাকের সাথে।
মানুষ আধুনিকতার সাথে পাল্লা দিতে এখন টিস্যুপেপার ব্যবহার করে এমনকি বিয়ে শাদীতেও আর রুমাল নয় বরং বরের হাতে থাকে এখন ভিন্ন কিছু। ঢাকার পল্টনে পুরনো দিনের বিশেষ কিছু খুঁজতে গিয়ে চোখে পড়লে ঐতিহ্যে ঘেরা রুমালটি। হাতে নিতেই দোকানি জানতে পারলেন এটি দিয়ে কোনো বিশেষ প্রতিবেদন তৈরি হতে পারে, তাই তিনি সম্মান জানিয়ে বলেন এযুগের পুলাপান কি আর সেই ইতিহাস জানবে? ওরাতো এই রুমালের বিশেষত্ব বুঝবেই না রুমালের ব্যবহারতো এখন উঠে গেছে! প্রায় বিলুপ্ত







