বীর মুক্তিযোদ্ধা মীর্জা জামাল পাশা আর নেই
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর্জা জামাল পাশা আর আমাদের মাঝে নেই। মঙ্গলবার রাত সোয়াদশটায় সিলেট নগরীর গোয়াবাড়িস্থ তারা বাসায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। আজ বুধবার বাদ জোহর দরগাহ হযরত শাহ জালাল (র) মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। মির্জা জামাল পাশা, দেশের স্বাধীনতার জন্য যিনি জীবন বাজি রেখে লড়েছেন, সেই মহান যোদ্ধার চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর সাহস, ত্যাগ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।
মরহুমের মৃত্যুতে সিলেটসহ সমগ্র অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। সহযোদ্ধা, স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।







