বিশ্বম্ভরপুরে ২শ’ জনকে ‘নগদ’ সহায়তা প্রদান

সুবিধাবঞ্চিত এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারী,পুরষ, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বিতরণ কর্মসূচিতে বিশ্বম্ভরপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ২০০ জনকে ‘নগদ’ মোবাইল মানি ট্র্যান্সফারের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি এনজিও সংস্থার সহযোগিতায় এবং জিএফএফও’র আর্থিক সহায়তায় টুগেদার-২.০ প্রকল্পের আওতায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান।
অনুষ্ঠানে সংস্থার টুগেদার ২.০ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রসূন রায়, পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার পাল প্রমুখ।







