বিশ্বম্ভরপুরে মহিষ চুরি করে মাংস বিক্রিকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের কৃষক তারা মিয়ার মহিষ রাতের আধারে চুরি করে নিয়ে জবাই করে মাংস বিক্রি করার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার, শাস্তির দাবি, চোরদের উৎপাত রোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের সাতগাঁও উচ্চ বিদ্যালয় শাহপুর মাঠে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তাগন বলেন,রাতের আধাঁরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে মহিষটিকে চুরি করে পাশ্ববর্তী জামালগঞ্জ উপজেলা নির্জন হাওরে জবাই করে মহিষের মাংস জামালগঞ্জ বাজারে নিয়ে বিক্রি করে ১০-১২ জনের একটি দল। এই ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি,একেই সাথে চোরদের উৎপাত রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবী জানানো হয়।
ফতেপুর ইউনিয়নবাসীর আয়োজনে বাগুয়া গ্রামের শালিশী ব্যক্তি আব্দুল আলী তালুকদার এর সভাপতিত্বে ও খিরদরপুর গ্রামকর মোশাহিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান লুৎফুর রহমান, সাতগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সাতগাও উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহনুর মাষ্টার, ইউপি সদস্য জয়নাল আবদিন, মাষ্টার খালেকুজ্জামান, বিএনপি ইকবাল হোসেন প্রমুখ।
এসময় স্থানীয় এলাকাবাসী ঐক্য পোষণ করে মানববন্ধনে অংশ গ্রহণ করে।
উল্লেখ্য, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিদিনের মত বিশ্বম্ভরপুর উপজেলার বাগুয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মহিষটির মালিক কৃষক মো.তারা মিয়া তার তিনটি মহিষ হরিনগর এলাকায় ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন। পরদিন বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে মহিষগুলো সেখানে দেখতে গিয়ে একটি মহিষকে দেখতে না পেয়ে স্থানীয় এলাকাবাসীকে জানায়। পরে স্থানীয়দের নিয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজির একপর্যায়ে পাশ্ববর্তী শরীফপুর হাওরের বাঁধের পাশে মহিষটির কাটা মাথা,রক্ত ও চামড়াসহ অবশিষ্ট অংশ পড়ে থাকতে দেখতে পায়।







