বিশ্বম্ভরপুরে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিভিন্ন শ্রেণির পেশার মানুষের মধ্যে প্রচন্ড শীতের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার দিন ভর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান বিতরণ করেছেন।
তিনি উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী,প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, শিশু, এতিম শিশুদের মাঝে কম্বল গুলো বিতরণ করেন।
এসময় উপকার ভোগী গন শীত বস্ত্র পেয়ে খুব উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান জানান, গত কয়েক দিন ধরে উপজেলায় প্রচন্ড শীতের তীব্র বেড়েছে। তাই উপজেলা প্রশাসনের পক্ষে থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি। যদি প্রকৃত দুস্থ ও অসহায় কেউ থাকলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। তাদেরকে ও শীতবস্ত্র (কম্বল) দেয়া হবে।







