বিশ্বম্ভরপুরের ইউএনও’র ফোন নম্বর ক্লোন, সর্তক থাকার আহবান
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার এর ফোন নম্বর ক্লোন করেছে প্রতারক চক্র। শুধু তাই নয় বিভিন্ন জনকে ফোন দিয়ে টাকা চাচ্ছে। এমন অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মতিন খান সবাই কে সর্তকতা অবলম্বন করার জন্য আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ফোন নম্বরটি ক্লোন করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বম্ভরপুর আইডি থেকে সতর্ক থাকার আহবান জানান। এবং কেউ ফোন দিয়ে টাকা চাইলে টাকা না দেয়ার জন্য পরামর্শ দেন।
এ সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মতিন খান জানান,এই বিষয়টি আমাকে অনেকেই জানালে আমি আমরার পক্ষ থেকে এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে। আর সবাই কে এই বিষয়ে সর্তক থাকার জন্য বলেন এই কর্মকর্তা।








