বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল
সিলেটের বিশ্বনাথে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে দৌলতপুর ইউনিয়ন জামায়াতের।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল চানঁপুর গ্রামে প্রবীন মুরব্বি লন্ডন প্রবাসী হাজী নোয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাষ্টার বাবুল মিয়া, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখর উদ্দিন, সেক্রেটারী রুবেল আহমেদ।
উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।







