বিশ্বনাথে গমরা গুল ফাইভ বার ফুটবলের শুভ উদ্বোধন
বিশ্বনাথের খাজাঞ্চীতে প্রথম ফাইভ বার ফুটবলের শুভ উদ্বোধন হয়েছে রোববার (১৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গমরাগুল গ্রামের ফুটবল গ্রাউন্ডে। গমরা গুল গ্রাম কর্তৃক আয়োজিত ১ম ফাইভ বার ফুটবলের এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ওমান প্রবাসী দুলাল মিয়া।
এ উপলক্ষে টুর্নামেন্ট উদ্বোধন পুর্বে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আপ্তাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব রাজু,ব্যবসায়ী রিয়াজ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন,লালা মিয়া,তাজুল ইসলাম,আফরুজ আলী,সাদেক আলী,মৌরশ আলী,আজমান আলী,জাহেদ আহমদ,জাকির হোসেন,হাবিব মিয়া,মিলাদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে কিক অপের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন আগত অতিথি ও ১ম পুরস্কার দাতা দুলাল মিয়া। আগামীকাল উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।






