বিশ্বনাথে গভীর নলকূপের উদ্বোধন করলেন নিজাম সিদ্দিকী
সিলেটের বিশ্বনাথে বিশুদ্ধ পানি পানের লক্ষ্যে ‘সিডস অব সাদাকাহ’র উদ্যোগে স্থাপনকৃত উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রয়াগমহল গ্রামের সুবিধা বঞ্চিত ৩০টি পরিবারের জন্য গভীর নলকূপ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন সাদী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার বখতিয়ার আহমেদ, সমাজসেবী আলা উদ্দিন আলাই, নূরুল ইসলাম, আব্দুল হান্নান, জমির আলী।
বিশুদ্ধ পানি পান করার সুযোগ পেয়ে উপকার ভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের কল্যাণে কাজ করার জন্য সরকার তথা সমাজের বিত্তশালীদের সৃদৃষ্টি কামনা করেন। এসময় সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







