বিশ্বনাথের দশঘরে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার দশঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ধরারাই গ্রামে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রবাসী মোজাহিদ আলীর সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল বশরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি শামীম আহমদ, দশঘর ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী শহীদুল আযম।
আরো বক্তব্য রাখেন সাবেক স্থানীয় ইউপি সদস্য নজির উদ্দিন, হাফিজ রিমন আহমদ, দশঘর ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক নোমান আহমদ।







