বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদেরকে ঈদ উপহার মেয়র পদপ্রার্থী মনিরের
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সকল সদস্যদেরকে ঈদ উপহার দিলেন আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বিশ্বনাথ সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের বিশিষ্ট কমিউনিটি নেতা মুজিব আহমদ মনির। সাংবাদিকদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই ‘ভালবাসা ও শুভেচ্ছা’ স্বরুপ তিনি নিজ এলাকার সাংবাদিকদের এই ঈদ উপহার পাঠান।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সাথে যোগাযোগ করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির মুঠোফোনে বিশ্বনাথ প্রেসক্লাবের সকল সদস্যদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্বনাথের উন্নয়ন ও অগ্রগতিতে এই অঞ্চলের সাংবাদিকদের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। বিশ্বনাথ প্রেসক্লাবের সকল সদস্যদের জীবনে পবিত্র ঈদুল ফিতর বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদের আনন্দের মত জীবনের বাকী দিনগুলোও যেন কাটে হাসি-খুশি ও আনন্দে। পবিত্র রমজান মাসের তাৎপর্য আমাদের প্রত্যেকের জীবনে ধারণ করে আমরা যেন সকলেই আগামীর পথ চলতে পারি, মহান আল্লাহতালার কাছে সেই প্রার্থনা রইল।






